ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিকদের জন‍্য চলবে বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

ঈদে পোশাক শ্রমিকদের জন্য আগমী দুই দিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। রবিবার (৭ এপ্রিল) দুপুরে তিন দিনের সফর শেষে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার সময় পাংশা ডাক বাংলোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে নিরাপদে এবং স্বাচ্ছন্দে যেন তারা বাড়ি ফিরতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। সেই সঙ্গে পোশাক শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা ও আলাদা বগির ব্যবস্থাও নেয়া হয়েছে।’


এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑